পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৫/২০২৪ ০৯:৩৬:৪৩ পূর্বাহ্ন

পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

ছবি: সংগৃহীত


মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউনিয়নের কেওয়ার ঢালীবাড়ী এলাকায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির পাশের ঢালীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হচ্ছে- ওই এলাকার দিনমজুর নূরে আলমের ছেলে আল-আমিন (৬) ও মেয়ে মরিয়ম আক্তার (৭)। তারা স্থানীয় আল জামিয়াতুল তারা মতিয়া খলিলিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

পুলিশ ও নিহতদের স্বজনরা জানান, প্রতিদিনের মতো শুক্রবার বিকেলে তারা বাড়ির পাশে খেলতে বের হয়। সন্ধ্যায় বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে কোথাও খুঁজে না পেয়ে পুকুরে সন্ধানে নামেন স্থানীয়রা। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির পাশের ঢালীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুর থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এম সি



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন