সপ্তম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ের চেষ্টা, কনের বাবা-বরের জরিমানা ও কারাদণ্ড
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

সপ্তম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ের চেষ্টা, কনের বাবা-বরের জরিমানা ও কারাদণ্ড

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৫/২০২৪ ০৮:৩৬:৫৬ পূর্বাহ্ন

সপ্তম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ের চেষ্টা, কনের বাবা-বরের জরিমানা ও কারাদণ্ড

ছবি: সংগৃহীত


রাজবাড়ীর বালিয়াকান্দিতে সপ্তম শ্রেণিতে পড়া এক ছাত্রীর জাল জন্ম সনদে বিয়ের আয়োজন করেন তার বাবা। এ অপরাধে তার বাবা মো. সামাদ মণ্ডলকে ৬ মাসের কারাদণ্ড ও বর শাওন শেখকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।সেই সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে বিয়ের অনুষ্ঠান।

শুক্রবার বিকেলে বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত মো. সামাদ মণ্ডল বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের নতুনচর গ্রামের মৃত সন্তোষ মণ্ডলের ছেলে এবং বর শাওন উপজেলার ইসলামপুর ইউনিয়নের সারুটিয়া গ্রামের চাঁদ আলী শেখের ছেলে।

বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান জানান, বাল্যবিয়ের আয়োজন চলছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে উপস্থিত হন। পরে মেয়ের পরিবার একটি জন্ম সনদ দেখিয়ে মেয়েটিকে প্রাপ্তবয়স্ক দাবি করে। এ অবস্থায় মেয়েকে দেখে সন্দেহ হলে সনদটি পর্যবেক্ষণ করে দেখা যায়, সনদটি জাল এবং ওই মেয়ে সপ্তম শ্রেণিতে পড়ে।

 এ ক্ষেত্রে এ জাল সনদটি ব্যবহার করে ওই মেয়েকে প্রাপ্তবয়স্ক হিসাবে দেখানো হয়েছে। এ জন্য মেয়ের বাবাকে ৬ মাসের কারাদণ্ড ও বরকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জাল সনদ তৈরিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যনকে বলা হয়েছে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন