বজ্রপাতে ঘরে আগুন,মা ও ছেলে পুড়ে অঙ্গার
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

বজ্রপাতে ঘরে আগুন,মা ও ছেলে পুড়ে অঙ্গার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৫/০৫/২০২৪ ১০:৩১:২২ পূর্বাহ্ন

বজ্রপাতে ঘরে আগুন,মা ও ছেলে পুড়ে অঙ্গার

ছবি: সংগৃহীত


খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ইউনিয়নের মধ্যবেতছড়ি গ্রামে বজ্রপাতে মা ও শিশু সন্তানের মৃত্যু হয়েছে। রোববার (৫ মে) ভোরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হাসিনা বেগম (৩০) ও তার ছেলে হানিফ মিয়া (৮)। দীঘিনালা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভিয়ে মরদেহ উদ্ধার করেন।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি জানান, ভোরে বজ্রপাতে টিনের ঘরটিতে আগুন ধরে যায়। নিহতরা আর বের হতে পারেননি।

এতে পুড়ে মরদেহ অঙ্গার হয়ে গেছে। ঘটনার সময় হাসিনা বেগমের গাড়িচালক স্বামী ছাদেক আলী বাড়িতে ছিলেন না।

অপরদিকে জেলার রামগড়ের ডাক্তার পাড়ায় বজ্রপাতে গরজ চাকমা (৫০) নামে আরেকজনের মৃত্যু হয়েছে। মারা গেছে দুটি গরু। ঝড়বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ঘরবাড়ি।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন