স্পেনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

স্পেনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৫/২০২৪ ০৩:৩৭:৫৫ পূর্বাহ্ন

স্পেনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত


স্পেনে সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান (২৩) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

নিহতের বাড়ি ঢাকার কেরানীগঞ্জে। রোববার (১২ মে) স্থানীয় সময় ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেহেদী।

শনিবার (১১ মে) রাতে মাদ্রিদের মিগেল ফেন্রান্দেজে ফ্রুতেরিয়ার দোকানে কাজ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।

নিহতের চাচা মুক্তার হোসেন জানান, প্রতিদিনের মতো মেহেদী হাসান দোকান বন্ধ করে বাসায় যাচ্ছিল। তখন রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এইচ এম মাসুদুর রহমান জানান, নিহতের মরদেহ মাদ্রিদের প্লাজা কাস্তিয়ায় সরকারি পর্যবেক্ষণ চলছে। মরদেহ দেশে পাঠানো ও আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা চলছে।


এলএইচ



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন