কুলাউড়ায় জুয়ার সরঞ্জামসহ ৩ জুয়াড়ি গ্রেফতার
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৪৪ AM

কুলাউড়ায় জুয়ার সরঞ্জামসহ ৩ জুয়াড়ি গ্রেফতার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৬/২০২৩ ০১:৩৯:০১ AM

কুলাউড়ায় জুয়ার সরঞ্জামসহ ৩ জুয়াড়ি গ্রেফতার

জুয়াড়ি গ্রেফতার


মৌলভীবাজারের কুলাউড়া থানাপুলিশের বিশেষ অভিযানে জুয়ার সরঞ্জাম ও নগদ অর্থসহ ৩ জুয়ারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১০ জুন) বিকেলে উপজেলার কর্মধা ইউনিয়নের কালিটি চা বাগান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন আজির মিয়া (৩৮), ছালেক মিয়া (৪৫) ও ময়না মিয়া (৬০)। তারা কুলাউড়ার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে থানার এসআই সুজন তালুকদার সঙ্গীয় ফোর্সসহ কর্মধা ইউনিয়ন এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ইউনিয়নের কালিটি চা বাগানের জনৈক সমীর রবিদাসের বাড়ি থেকে জুয়ার সরঞ্জাম ও নগদ অর্থসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক বলেন, গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী