কীটনাশক দেওয়া পুকুরে মাছ ধরতে নেমে এক শিশুর মৃত্যু
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

কীটনাশক দেওয়া পুকুরে মাছ ধরতে নেমে এক শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪/০৫/২০২৪ ০৮:৫১:০৭ পূর্বাহ্ন

কীটনাশক দেওয়া পুকুরে মাছ ধরতে নেমে এক শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত


কুমিল্লা আদর্শ সদর উপজেলায় কীটনাশক দেওয়া পুকুরে মাছ ধরতে নেমে ফাহাদ (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ মে) সকালে উপজেলার জগন্নাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মামুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ফাহাদ জগন্নাথপুর এলাকার মনির হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, জগন্নাথপুর গ্রামের একটি পুকুর লিজ নিয়ে একই গ্রামের আইয়ুব আলী মাছ চাষ করে আসছিলেন। সোমবার ভোর ৩টার দিকে কাউকে না জানিয়ে ওই পুকুরে মাছ ধরার জন্য শক্তিশালী কীটনাশক প্রয়োগ করেন তিনি। সকালে মাছ ভাসতে দেখে স্থানীয়রা মাছ ধরতে নামেন ওই পুকুরে। তাদের সঙ্গে ফাহাদও অংশ নিয়েছিল। এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যাওয়ার সময় বিষাক্ত পানি পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। উপস্থিত লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে কুমিল্লার একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ফাহাদের মা সায়িদা বেগম বলেন, আমার ছেলে পুকুরে মাছ ধরতে নেমে অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুকুর লিজ নেওয়া আইয়ুব আলী বলেন, মাছ ভেসে ওঠার জন্য ভোররাতে ট্যাবলেট প্রয়োগ করেছিলাম। কিন্তু সকালে পুকুরে মাছ ভসতে দেখে আমার অনুমতি না নিয়েই মাছ শিকারে নেমে পড়ে অনেকে।

এ বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে একটি শিশু নিহতের খবর পেয়েছি। এ ব্যাপারে বিস্তরিত খোঁজ-খবর নিচ্ছি।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন