আইফোনে এআই চ্যাটবট যুক্ত করতে যাচ্ছে অ্যাপল
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ AM

আইফোনে এআই চ্যাটবট যুক্ত করতে যাচ্ছে অ্যাপল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৫/২০২৪ ০৭:৫৬:২৭ AM

আইফোনে এআই চ্যাটবট যুক্ত করতে যাচ্ছে অ্যাপল


আইফোনে চ্যাটজিপিটির মতো আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) চ্যাটবট যুক্ত করার জন্য ওপেনএআইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে অ্যাপল। এমনকি জেমিনি ব্যবহারের জন্য গুগলের সঙ্গেও আলোচনা চলছে প্রযুক্তি প্রতিষ্ঠানটির।

ওপেনএআইয়ের সঙ্গে চুক্তিতে পৌছেছে অ্যাপল। আইফোনের পরবর্তী অপারেটিং সিস্টেম আইওএস-১৮ তে এআই চ্যাটবট ফিচার যুক্ত করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। জেমিনি চ্যাটবটের লাইসেন্স দেয়া প্রসঙ্গে অ্যালফাবেট ইনকর্পোরেটেডের মালিকানাধীন গুগলের সঙ্গেও আলোচনা করেছে অ্যাপল। তবে এখনও কোনো চুক্তি হয়নি এই দুই প্রতিষ্ঠানের মধ্যে। এব্যাপারে আলোচনা চলমান রয়েছে বলে জানা যায়।

আইফোন আগামী মাসে চ্যাটজিপিটির এআই ফিচারগুলো যুক্ত করার ঘোষণা দেয়ার পরিকল্পনা করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। 

গত বছর অ্যাপলের চিফ এক্সকিউটিভ অফিসার টিম কুক বলেছিলেন, তিনি ব্যক্তিগতভাবে চ্যাটজিপিটি ব্যবহার করে দেখেছেন। তবে এই প্রযুক্তিতে এখনও অনেক ত্রুটি নিয়ে কাজ করা বাকি আছে বলে তিনি উল্লেখ করেছিলেন।

এছাড়া অ্যাপলের ডেভেলপার সম্মেলন আগামী জুনে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে এআই জগতে প্রবেশ করবে কোম্পানিটি। নিজস্ব প্রসেসর দিয়ে তৈরি ডাটা সেন্টারের মাধ্যমে কিছু এআই ফিচার চালু করার পরিকল্পনাও করছে অ্যাপল। 


এলএইচ



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক