আজ অনলাইনে রোমান্স করার দিন
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ AM

আজ অনলাইনে রোমান্স করার দিন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৫/২০২৪ ০৮:১৯:০৫ AM

আজ অনলাইনে রোমান্স করার দিন

ছবি: সংগৃহীত


প্রযুক্তির কারণে প্রতিনিয়তই আমরা নতুন অনেক কিছুর সঙ্গেই পরিচিত হচ্ছি। এর কল্যাণে অনেক কিছুই এখন হাতের মুঠোয়। একটা সময় ছিল যখন পছন্দের মানুষটিকে মনের কথা বলতেও অনেক সময়ের ব্যাপার ছিল। যা এখন একটি মেসেজ বা কলেই জানিয়ে দেওয়া সম্ভব।

এছাড়াও প্রযুক্তির কল্যাণে লম্বা দূরত্বের (লং ডিসট্যান্স) সম্পর্কের জনপ্রিয়তাও বাড়ছে। অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে স্থান, কাল ও ভাষার জড়তা অনেক কমে গেছে বলে অ্যাপ ব্যবহারকারীরা মনে করেন। গ্রামীণ এলাকার মানুষের মধ্যেও ডেটিং অ্যাপ ব্যবহারের প্রবণতা দেখা যাচ্ছে।

আজকের দিনটি অনলাইনে রোমান্স করার দিন। ন্যাশনাল টুডে অবলম্বনে এই দিনটি পালন করে অনেকেই। গত কয়েকদশক থেকেই অনলাইনেও জনপ্রিয়তা পেয়েছে ডেটিং। যেখানে সহজেই মানুষ চাইলে এক স্থান থেকে অন্য দেশে যোগাযোগ স্থাপন করতে পারে বা ডেটিং করতে পারে। প্রতি বছরের ১৪ মে দিনটি পালন করে বিশ্বের নানা প্রান্তের নানা বয়সী মানুষেরা।

১৯৬৫ সালে ম্যাচ ডটকম সর্বপ্রথম অনলাইনে ডেটিং বা রোমান্স চালু করে। ২০০৭ সাল নাগাদ অনলাইন ডেটিং ছিল দ্বিতীয় জনপ্রিয় অনলাইন পেইড পরিষেবা। এভাবেই সারাবিশ্বে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে অনলাইন ডেটিং।

এম সি



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক