ছেলেকে হত্যার দায়ে বাবা ও সৎমা কে যাবজ্জীবন কারাদণ্ড
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

ছেলেকে হত্যার দায়ে বাবা ও সৎমা কে যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫/০৫/২০২৪ ০৮:৩৩:২১ পূর্বাহ্ন

ছেলেকে হত্যার দায়ে বাবা ও সৎমা কে যাবজ্জীবন কারাদণ্ড

ছবি: সংগৃহীত


ফরিদপুরে ছেলেকে হত্যার দায়ে বাবা হেলাল শেখ ও সৎমা জেসমিন বেগমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন। তবে রায় ঘোষণার সময় আসামি হেলাল ও জেসমিন পলাতক ছিলেন।

আদালত সূত্র জানায়, ২০০৪ সালে হেলাল শেখ জোৎস্না বেগম নামের এক নারীকে বিয়ে করেন। তাদের ঘরে আজিজুল নামে এক প্রতিবন্ধী ছেলের জন্ম হয়। ২০১৩ সালের শুরুর দিকে হেলাল শেখ জেসমিন নামে আরেক নারীকে বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের পর হেলাল ও জেসমিন জ্যেৎস্না বেগমের সঙ্গে দুর্ব্যবহারসহ নির্যাতন শুরু করেন।

এতে অতিষ্ঠ হয়ে জ্যোৎস্না বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ দেন। এ নিয়ে সালিশ বৈঠক হয়। ওই সালিশে জ্যেৎস্নার প্রতিবন্ধী ছেলে আজিজুল মাকে নির্যাতনের কথা প্রকাশ করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ২০১৩ সালের ২৬ জুলাই কীটনাশক (ফুরাডন) খাইয়ে আজিজুলকে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন ২৭ জুলাই জ্যোৎস্না বেগম বাদী হয়ে স্বামী হেলাল ও সতীন জেসমিনসহ চারজনের নাম উল্লেখ করে মামলা করেন।

২০১৪ সালের ৩০ জুন এ মামলার তদন্ত কর্মকর্তা আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিরাজুল ইসলাম আজিজুলকে হত্যার দায়ে বাবা হেলাল শেখ ও সৎমা জেসমিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

এর সত্যতা নিশ্চিত করে আদালতের পিপি নাওয়াব আলী মৃধা বলেন, সন্তান হত্যার মতো ন্যাক্কারজনক ঘটনা কোনোভাবে কাম্য হতে পারে না। এ রায় পারিবারিক ও সামাজিক জীবনে সুস্থতা আনতে সহায়তা করবে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন