দেড় লাখ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

দেড় লাখ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫/০৫/২০২৪ ০৮:৫২:২৮ পূর্বাহ্ন

দেড় লাখ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব

ছবি: সংগৃহীত


কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে  দেড় লাখ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার (১৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউপির অন্তর্গত শাহপরীর দ্বীপ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত নারী শাহপরীর দ্বীপ ক্যাম্প পাড়া নামক এলাকার বাসিন্দা আব্দুল আমিনের স্ত্রী নুর ফাতেমা (২৬)।

র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী আটকের তথ্য নিশ্চিত করে জানান, র‍্যাব-১৫ কর্মরত গোয়েন্দা সদস্যদের তথ্য অনুযায়ী সাবরাং ইউপির শাহপরীর দ্বীপ ৯ নং ওয়ার্ড ক্যাম্প পাড়া এলাকার আব্দুল আমিনের বসত বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করতে গেলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সু-কৌশলে পালানোর সময় নুর ফাতেমা নামে এই নারী মাদক কারবারিকে আটক করা হয়।

এরপর ধৃত নারীর স্বীকারোক্তিতে তার শয়ন কক্ষের খাটের নিচ থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বস্তাবন্দী ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন