র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক ২
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক ২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫/০৫/২০২৪ ১১:৪১:৪৫ পূর্বাহ্ন

র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক ২

ছবি: সংগৃহীত


কক্সবাজার জেলার উখিয়ার রোহিঙ্গা শিবির সংলগ্ন লাল পাহাড়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গ্রেনেড ও রকেট সেলসহ দুইজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (১৪ মে) দিনগত রাত ২টার দিকে এ অভিযান চালানো হয়।

বুধবার (১৫ মে) সকাল সাড়ে ১১টায় অভিযানের বিষয়ে ঘটনাস্থলে একটি প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

র‌্যাবের অধিনায়ক জানান, বেশ কিছুদিন ধরে রোহিঙ্গা শিবিরে হত্যাসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চলে আসছে।

অতি সম্প্রতি সেখানে রোহিঙ্গা হেড মাঝিসহ কয়েকজনকে গুলি ও গলা কেটে হত্যার ঘটনও ঘটছে। এরই পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে র‌্যাব।

তিনি জানান, এরই ধারাবাহিকতায় উখিয়া রোহিঙ্গা শিবির সংলগ্ন গহিন পাহাড়ে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার একটি আস্তানা শনাক্ত করে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গ্রেনেড ও রকেট সেলসহ দুই আরসা সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন