আইসক্রিম তৈরির কারখানায় অভিযান,এক লাখ টাকা জরিমানা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

আইসক্রিম তৈরির কারখানায় অভিযান,এক লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬/০৫/২০২৪ ০৮:৫৫:২৩ পূর্বাহ্ন

আইসক্রিম তৈরির কারখানায় অভিযান,এক লাখ টাকা জরিমানা

ছবি: সংগৃহীত


ফরিদপুরের ভাঙ্গায় একটি নকল আইসক্রিম তৈরির কারখানায় যৌথ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। এসময় কারখানাটির মালিক সালাউদ্দিন তুহিনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

বুধবার (১৫ মে) দুপুরে ফরিদপুরের ভাঙ্গার বামনকান্দা এলাকায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া।

এ সময় আদালত পরিচালনায় সহযোগিতা করেন জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ, স্যানেটরি ইন্সপেক্টর বজলুর রশিদ খাঁন, ভাঙ্গা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর গোলাম মওলাসহ পুলিশের একটি টিম।

এ বিষয়ে মেশকাতুল জান্নাত রাবেয়া বলেন, ‘পদ্মা আইসক্রিম’ নামক ওই কারখানায় নকল আইসক্রিম তৈরি হতো। তাদের লেবেল, মোড়ক কিংবা বিএসটিআইয়ের কোনো অনুমোদন ছিলো না। এসব কারণে কারখানা মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কারখানাটি ও আইসক্রিমের গোডাউন সিলগালা করা হয়েছে।

জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ বলেন, সরেজমিন অভিযানে গিয়ে নকল আইসক্রিম তৈরির প্রমাণ পাওয়া যায়। এছাড়া ওই আইসক্রিমের কারখানার ভেতর থেকে অননুমোদিত কেমিক্যাল জব্দ করে তা ধ্বংস করা হয়।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন