ধানখেতে থাকা রাসেলস ভাইপার পিটিয়ে মারল কৃষকরা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

ধানখেতে থাকা রাসেলস ভাইপার পিটিয়ে মারল কৃষকরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৫/২০২৪ ০৭:৩১:৫৭ পূর্বাহ্ন

ধানখেতে থাকা রাসেলস ভাইপার পিটিয়ে মারল কৃষকরা

ছবি: সংগৃহীত


ধান কাটার সময় জমিতে বিষধর রাসেলস ভাইপার সাপ দেখতে পায় কৃষকরা। পরে পাঁচ ফুট দৈর্ঘ্যের সাপটিকে পিটিয়ে মারে কৃষকরা। বৃহস্পতিবার (১৬ মে) শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ২০২০ সালে প্রথম কাঁচিকাটায় রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপের দেখা মেলে। পরে এই সাপের প্রজাতি উপজেলাব্যাপী ছড়িয়ে পড়ে। বর্তমানে এই সাপের উপদ্রব কিছুটা কমে এলেও প্রায়ই জনতার হাতে মারা পড়ছে চন্দ্রবোড়া। বৃহস্পতিবার সকাল থেকে কয়েকজন কৃষক নিয়ে জমিতে ধান কাটছিলেন কাঁচিকাটা ইউনিয়নের চরজিংকিং এলাকার স্থানীয় কৃষক বিল্লাল হোসেন। ধান কাটার একপর্যায়ে তিনি একটি চন্দ্রবোড়া সাপকে কুণ্ডলী পাকিয়ে বসে থাকতে দেখেন। এ সময় তিনি ভয়ে চিৎকার দিলে পাশে থাকা অন্য কৃষকরা এসে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন।

কৃষক বিল্লাল হোসেন বলেন, ধান কাটার সময়ে আমি রাসেলস ভাইপার সাপটিকে গোল পাকিয়ে বসে থাকতে দেখি। আমি জানতাম এই সাপটি খুবই বিষাক্ত। তাই আমি ভয়ে চিৎকার দিয়ে উঠি। পরে আমার সঙ্গে অন্য কৃষকরা সাপটিকে মেরে ফেলে।

এ বিষয়ে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন কুমার পোদ্দার   বলেন, আগের তুলনায় এই অঞ্চলে বিষাক্ত সাপের উপদ্রব অনেক বেড়েছে। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই সাপের প্রতিষেধক মজুত আছে। সাপেকাটা রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে এলে বাঁচানো সম্ভব।


এম সি



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন