সড়কে সাধারণ মানুষকে অবরুদ্ধ করে ডিবি পরিচয়ে চাঁদাবাজি, ৫ যুবক আটক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

সড়কে সাধারণ মানুষকে অবরুদ্ধ করে ডিবি পরিচয়ে চাঁদাবাজি, ৫ যুবক আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭/০৫/২০২৪ ০৯:০২:৪৬ পূর্বাহ্ন

সড়কে সাধারণ মানুষকে অবরুদ্ধ করে ডিবি পরিচয়ে চাঁদাবাজি, ৫ যুবক আটক

ছবি: সংগৃহীত


চাঁদপুরে সড়কে সাধারণ মানুষকে অবরুদ্ধ করে চাঁদাবাজির সময় ডিবি পুলিশের পরিচয় দেওয়া পাঁচ যুবককে আটক করা হয়েছে।


বুধবার (১৫ মে) দিনগত রাত ১০টার দিকে সদর উপজেলার রামপুর ইউনিয়নের মধুরোড রেল স্টেশনের পাশে চাঁদাবাজিকালে তাদেরকে আটক করেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (১৬ মে) সকালে এসব তথ্য জানান চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন।


তিনি বলেন, খবর পেয়ে পাঁচ যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়। স্থানীয়রা তাদেরকে ঘটনাস্থলে আটক করে রেখেছিলেন।


আটকরা হলেন জেলার ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম গোবিন্দিয়ার ইলিয়াস কাজীর ছেলে নাজির হোসেন (৩৬), শাহরাস্তির উয়ারুকের ফকির বাড়ীর তাজুল ইসলামের ছেলে মহিবুল ইসলাম (৩০), মতলব দক্ষিণের গোবিন্দিয়া পিংড়ার মিলন খানের ছেলে দিদার খান (৪২), একই উপজেলার ভাঙ্গারপাড় এলাকার সোহরাব উদ্দিনের ছেলে শরিফুল্লা প্রধানিয়া (৪০) এবং সদরের মান্দারি এলাকার মৃত ওসমান গনির ছেলে খোকন সর্দার (৪০)।


স্থানীয়রা জানান, এর আগেও এই পাঁচ যুবক অটোরিকশা নিয়ে এসে গোয়েন্দা পুলিশের নাম ব্যবহার করে সবাইকে বোকা বানিয়ে তল্লাশির নামে হয়রানি করতেন। এছাড়া প্রতারণার মাধ্যমে চাঁদাবাজিও করেছেন। বুধবার কয়েক জায়গায় এরা লোকজনকে হয়রানি করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এরপর মধুরোড রেল ষ্টেশন এলাকায় কয়েকজনকে তল্লাশিকালে অনেকের সন্দেহ হয়। পরে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়।

মধুরোড স্টেশন এলাকার ব্যবসায়ী অলী আহমদ বেপারী বলেন, রেলস্টেশনের ক্যান্টিনের পাশে পাকা রাস্তার ওপর (চাঁদপুর-থ-১১৪২২৫) সিএনজি চালিতে অটোরিকশা নিয়ে ওৎ পেতে ছিলেন পাঁচ যুবক। তাদের গায়ে প্রেস অ্যাণ্ড এন্টি-করাপশন লেখা কটি গায়ে দিয়ে এখানে এসে অবস্থান নেন। তাদের আচার আচরণে সন্দেহ হলে অবরুদ্ধ করে পুলিশকে খবর দেওয়া হয়।


চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক মীর বলেন, আটক পাঁচজনের প্রেস এণ্ড এন্টি-করাপশন লেখা কটি গায়ে দিয়ে সাধারণ লোকজনকে অবরুদ্ধ করছিলেন। স্থানীয়রা জানিয়েছে তারা ডিবি পুলিশের পরিচয় দিয়েছে। পরে লোকজন তাদেরকে আটক করে আমাদেরকে জানায়। বর্তমানে অটোরিকশাসহ তারা থানা হেফাজতে আছে। তাদের বিরুদ্ধে মালার প্রস্তুতি চলছে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন