আম কুড়াতে গিয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যু
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

আম কুড়াতে গিয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭/০৫/২০২৪ ০৯:০৫:৩৫ পূর্বাহ্ন

আম কুড়াতে গিয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত


চাঁপাইনবাবগঞ্জে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যায় সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের শেখপাড়া ও বালিয়াডাঙ্গা ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর শেখপাড়ার তাজেমুল গুধু শেখের মেয়ে তারিফা (১৮) ও বালিয়াডাঙ্গার দুর্গাপুর গ্রামের কুরবান আলীর ছেলে নিশান (১১)।

বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা আতাউল হক কমল জানান, সন্ধ্যার কিছুক্ষণ আগে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের দুর্গাপুরে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এসময় বাগানে আম কুড়াতে গিয়েছিল নিশান আলী। এর কিছুক্ষণ পর হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই সে মারা যায়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার (ওসি) (তদন্ত) মাকদুর রহমান বলেন, বিকেলে ঝড়-বৃষ্টির সময় সদর উপজেলার শেখপাড়ার তারিফা খাতুন আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মারা যায়।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন