যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে নিহত ৫
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে নিহত ৫

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৫/২০২৪ ১২:১২:১৮ অপরাহ্ন

যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে নিহত ৫

ছবি: সংগৃহীত


কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।বাসটি শীতাতপনিয়ন্ত্রিত ছিল।  

শুক্রবার (১৭ মে) সকালে মহাসড়কের বসন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চৌদ্দগ্রাম ফায়ার স্টেশনের ইনচার্জ বিপ্লব কুমার নাথ এসব তথ্য নিশ্চিত করেছেন।  নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মোহাম্মদ বদরুল হাসান রিয়াদ (২৬) ও কক্সবাজারের টেকনাফের মোহাম্মদ হোসেন (৩০)।

ঢাকা থেকে কক্সবাজারের টেকনাফ যাচ্ছিল রিল্যাক্স পরিবহনের ডাবল ডেকার বাসটি।পথে চৌদ্দগ্রামে দুর্ঘটনার শিকার হয়।

বিপ্লব কুমার নাথ বলেন, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় গাড়ির ভেতর থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করেছি। আমাদের উদ্ধার অভিযান শেষ হয়েছে। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় শনাক্ত করতে পারিনি।  


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন