একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৫/২০২৪ ০৯:১৭:৩১ পূর্বাহ্ন

একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

ছবি: সংগৃহীত


গাজীপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন আফসানা নামের এক গৃহবধূ। গতকাল বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে শহরের এলিট কেয়ার হাসপাতালে সিজারের মাধ্যমে মা হন তিনি। বর্তমানে মা ও শিশুরা সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম সজীব বলেন, আমাদের হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. নাফিসা আনোয়ার মারিয়ানার তত্ত্বাবধায়নে ছিলেন আফসানা। আমরা জানতে পারি তিনি তিনটি সন্তান কনসেপ্ট করেছেন। আমাদের এই হাসপাতাল গাজীপুরের একমাত্র আই ইউ আই সুবিধাযুক্ত ইনফার্টিলিটি সেন্টার এবং গাজীপুরের একমাত্র ব্যথামুক্ত নরমাল ডেলিভারির সুবিধাযুক্ত হাসপাতাল। এজন্য সবাই আমাদের হাসপাতালে আসেন। তিনটি সন্তানের জন্ম হবে এজন্য ঝুঁকির কথা চিন্তা করে গৃহবধূকে সিজার করা হয়। এখন সন্তান ও মা সুস্থ আছেন। 

গাইনি বিশেষজ্ঞ ডা. নাফিসা আনোয়ার মারিয়ানা বলেন, প্রথমে নরমাল ডেলিভারি করতে চেয়েছিলাম। কিন্তু, পরিবারের অনুরোধ ও নবজাতকদের ঝুঁকির কথা চিন্তা করে গতকাল বৃহস্পতিবার বিকেলে আফসানাকে সিজার করা হয়। তিনি তিনটি সন্তানের জন্ম দিয়েছেন। নবজাতদের মধ্যে দুটি মেয়ে ও একটি ছেলে।  শিশুদের প্রত্যেকের ওজন দুই কেজির বেশি। আল্লাহর রহমতে মা ও শিশুরা সুস্থ আছেন। 

গৃহবধূ আফসানার স্বামী প্রকৌশলী মো. রিপন মিয়া বলেন, আমরা সবাই আনন্দিত। তিন সন্তান এবং আমার স্ত্রী সুস্থ রয়েছেন এটিই আমাদের কাছে সবচেয়ে বেশি স্বস্তির বিষয়। 

এম সি



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন