মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮/০৫/২০২৪ ০৮:১৮:৩৫ পূর্বাহ্ন

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

ছবি: সংগৃহীত


শেরপুরের শ্রীবরদীতে মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (১৭ মে) দুপুরে শ্রীবরদী-শেরপুর সড়কের ভারেরা তিন রাস্তার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুড়িকাহনিয়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে হৃদয় (১৯) ও তারা মিয়ার ছেলে ফয়সাল মিয়া (১৭)। আহত মাসুম মিয়ার ছেলে তৌহিদ মিয়া (১৮)।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, দুপুরে হৃদয়, ফয়সাল ও তৌহিদ বাড়ি থেকে পার্শ্ববর্তী জামালপুলের বকশিগঞ্জের একটি মসজিদে জুমার নামাজ পড়ার জন্য যাচ্ছিলেন। ভারেরা তিন রাস্তার মোড়ে পৌঁছালে বিপরীত দিক আসা অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন মোটরসাইকেলের আরোহী তিনজন। স্থানীয়রা উদ্ধার করে দুজনকে শ্রীবরদী ও একজনকে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যান। এসময় দায়িত্বরত চিকিৎসক হৃদয় ও ফয়সালকে মৃত ঘোষণা করেন।

শ্রীবরদী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অমিও জ্যোতি বলেন, দুজনের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা গেছেন। একজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আরেকজনকে শেরপুর জেলা হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

কুড়িকাহনিয়া ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ খান নুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন