বেনাপোল দিয়ে ভারত প্রবেশে নিষেধাজ্ঞা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

বেনাপোল দিয়ে ভারত প্রবেশে নিষেধাজ্ঞা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৫/২০২৪ ০৫:০৩:০০ পূর্বাহ্ন

বেনাপোল দিয়ে ভারত প্রবেশে নিষেধাজ্ঞা


বেনাপোল চেকপোস্ট দিয়ে ভ্রমণ ভিসায় ভারত প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত সরকার। ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বলা হয়, শনিবার (১৮ মে) সকাল থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। অর্থাৎ চলমান নির্বাচনে পশ্চিমবঙ্গে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এ সময়ে শুধু মেডিকেল ভিসা ও ভারতীয় পাসপোর্টধারীরা বেনাপোল দিয়ে ভারত যেতে পারবে। টুরিস্ট ভিসায় যাতায়াত বন্ধ থাকবে। মঙ্গলবার সকাল থেকে সব ধরনের যাত্রী স্বাভাবিক নিয়মে যাতায়াত করতে পারবে বলে জানায় ইমিগ্রেশন পুলিশ।

পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা পত্রে বলা হয়, নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভারতের সব আন্তর্জাতিক রুট সিল করা প্রয়োজন। এ কারণে ১৭ মে সন্ধ্যা থেকে ২০ মে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধসহ ভ্রমণ ভিসায় ভারত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধু মেডিকেল ভিসায় বাংলাদেশিদের পারাপারে বাধা নেই।

এলএইচ



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন