কেন্দ্রীয় কারাগারে মহিলা হাজতির মৃত্যু
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

কেন্দ্রীয় কারাগারে মহিলা হাজতির মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯/০৫/২০২৪ ০৫:৩৬:৫৪ পূর্বাহ্ন

কেন্দ্রীয় কারাগারে মহিলা হাজতির মৃত্যু

ছবি: সংগৃহীত


গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে এক হাজতি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (১৮ মে) দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

মারা যাওয়া হাজতি হলেন নীলফামারীর ডোমার থানার মটুকপুর গ্রামের রুমেল হোসেনের মেয়ে আমিনা বেগম (৪০)।

কারাগার সূত্রে জানা গেছে, মহিলা কারাগারে বন্দি আমিনা বেগম হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে কারাগার থেকে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার শাহজাহান মিয়া বলেন, মৃতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। কারাবিধি শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন