কলম কিনতে গিয়ে পিকআপ চাপায় প্রাণ গেল স্কুলছাত্রের
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

কলম কিনতে গিয়ে পিকআপ চাপায় প্রাণ গেল স্কুলছাত্রের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৫/২০২৪ ১১:৩৭:৪৮ পূর্বাহ্ন

কলম কিনতে গিয়ে পিকআপ চাপায় প্রাণ গেল স্কুলছাত্রের

ছবি: সংগৃহীত


ফরিদপুরের ভাঙ্গায় রাস্তা পারাপারের সময়  পিকআপ ভ্যানের চাপায় ইয়াসিন শেখ বাপ্পি (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

সোমবার (২০ মে) দুপুর ১টার দিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন শেখ ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রামের খোকন শেখের ছেলে। সে চুমুরদী পোদ্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী বাসস্ট্যান্ডে ইয়াসিন শেখ  পরীক্ষার জন্য কলম কিনতে যায়। এ সময় মহাসড়কটি পার হতে গেলে মাদারীপুরের দিক থেকে ফরিদপুর অভিমুখী একটি পিকআপ তাকে চাপা দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হয় ইয়াসিন। এলাকাবাসী তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থার অবনতি ঘটলে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে  চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে মারা যায় ইয়াসিন। 

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকী জানান, হাইওয়ে থানা পুলিশ  দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছাত্রকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে।

এম সি



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন