কলা-রুটি বিতরণ করায় যুবকের ৭ দিনের জেল
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

কলা-রুটি বিতরণ করায় যুবকের ৭ দিনের জেল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৫/২০২৪ ১১:৫৪:২৬ পূর্বাহ্ন

কলা-রুটি বিতরণ করায় যুবকের ৭ দিনের জেল

ছবি: সংগৃহীত


চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা নির্বাচনে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় প্রদীপ কুমার নাথ ওরফে লক্ষণকে সাত দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২০ মে) হারুয়ালছড়ি ইউনিয়নের রাঙ্গাপানি চা বাগান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন।

জানা গেছে, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে চেয়ারম্যান প্রার্থী নাজিম উদ্দিন মুহুরীর পক্ষে চা বাগানের শ্রমিকদের মধ্যে খাবার বিতরণ করার অপরাধে প্রদীপ কুমার নাথ ওরফে লক্ষণ নামে এক ব্যক্তিকে বিধিমালা, ২০১৬ এর বিধি ১৭ ভঙ্গের অপরাধে একই বিধিমালার ৩২ বিধি অনুসারে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া জব্দ করা প্রায় ৩০০ পিস কলা ও ৩০০ পিস বনরুটি ফটিকছড়ি উপজেলার আল জামিয়াতুল কোরআনীয়া তালিমুদ্দিন মাদ্রাসা ও এতিমখানার শিশুদের মধ্যে বিতরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে এসিল্যান্ড মো. মেজবাহ উদ্দিন জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।

এম সি



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন