১০ মাসে এডিপি বাস্তবায়ন ৪৯.২৬ শতাংশ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

১০ মাসে এডিপি বাস্তবায়ন ৪৯.২৬ শতাংশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৫/২০২৪ ০১:৫৪:০৮ পূর্বাহ্ন

১০ মাসে এডিপি বাস্তবায়ন ৪৯.২৬ শতাংশ


চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই থেকে এপ্রিল) সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন উল্লেখযোগ্যভাবে কমেছে। এ সময় বরাদ্দের মাত্র ৪৯.২৬ শতাংশ বাস্তবায়ন হয়েছে। এ হার গত তিন অর্থবছরের মধ্যে সর্বনিম্ন।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

সরকারের নানা উদ্যোগের কথা বলা হলেও সে অনুসারে গতি নেই এডিপি বাস্তবায়নে। ২০২৩-২৪ অর্থবছরের জন্য বিভিন্ন সংস্থার নিজস্ব অর্থায়নসহ সংশোধিত এডিপিতে বরাদ্দ ছিল ২ লাখ ৫৪ হাজার কোটি টাকা। এ অর্থবছরের বাকি আছে কেবল দুমাস। অথচ অর্থবছরের প্রথম ১০ মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে ৪৯.২৬ শতাংশ, যাতে ব্যয় হয়েছে ১ লাখ ২৫ হাজার কোটি টাকা। 

এর মধ্যে শুধু এপ্রিল মাসেই এডিপি বাস্তবায়নের অগ্রগতি ছিল ৬.৯৬ শতাংশ, যাতে ব্যয় হয়েছে ১৭ হাজার ৭০৩ কোটি টাকা। কাজেই অর্থবছরের শেষ দুমাসে বরাদ্দের বাকি অর্ধেক অর্থ ব্যয়ে চাপ থাকবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

তবে গত অর্থবছরের একই সময়ে এ হার ছিল ৫০ দশমিক ৩৩ শতাংশ, যাতে ব্যয় হয়েছিল ১ লাখ ১৯ হাজার কোটি টাকা।

এলএইচ



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে বাস ও ট্রাকের সং/ঘ/র্ষে, আ/হ/ত ৯
দুর্গোৎসব হোক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার উৎসব’-মন্ত্রী আরিফুল হক
জৈন্তাপুরে পৃথক সড়ক দু/র্ঘটনায় শিশুসহ দুজন নিহ/ত, আহ/ত ৫
বোনের বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, জগন্নাথপুরে খু/ন হলেন ব্যবসায়ী
জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ
জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে