জিন্দাবাজারে ড্রেনের স্ল্যাব ভেঙে বিকট শব্দ, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৫৩ PM

জিন্দাবাজারে ড্রেনের স্ল্যাব ভেঙে বিকট শব্দ, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৬/২০২৩ ০২:৩৪:৩৫ AM

জিন্দাবাজারে ড্রেনের স্ল্যাব ভেঙে বিকট শব্দ, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ

সিলেট


সিলেটের জিন্দাবাজরে এলাকায় ড্রেনের স্ল্যাব ভেঙে বিকট শব্দে উড়ে গেছে। হঠাৎ করেই বিকট শব্দে কেঁপে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার (১০ জুন) সন্ধ্যায় নগরীর ব্যস্ততম এলাকা জিন্দাবাজর আল-মারজান মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

ড্রেনের ভেতর দিয়ে যাওয়া গ্যাসের ক্রস পাইপ লিক হয়ে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মার্কেটের ব্যবসায়ীরা জানান, হঠাৎ করেই আল-মারজান মার্কেটের সামনে ড্রেনের স্ল্যাব ভেঙে বিকট শব্দে উঠে যায়। পরে জালালাবাদ গ্যাসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখে স্ল্যাবগুলো ঠিক করে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে জালালাবাদ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মনজুর আহমদ চৌধুরী সিলেটভিউকে বলেন, ‘আল-মারজান মার্কেটের ভেতরের রাস্তায় গ্যাসের ক্রস পাইপ লিক হয়ে এই ঘটনা ঘটে। পরে আমাদের লোক গিয়ে এটা ঠিক করে এসেছে।’

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ