তাহিরপুরে ভারতীয় চিনির চালান জব্দ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

তাহিরপুরে ভারতীয় চিনির চালান জব্দ

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৫/২০২৪ ০৪:০১:১২ পূর্বাহ্ন

তাহিরপুরে ভারতীয় চিনির চালান জব্দ


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা ১৮ বস্তা চিনির চালান জব্দ করেছে থানা পুলিশ।

শুক্রবার উপজেলার পাটলাই নদী থেকে ট্রলারসহ চিনির চালান জব্দ করে তাহিরপুর থানা পুলিশ।

এ সময় পুলিশের উপস্থিতি  টের পেয়ে চোরাকারবারি নদী সাঁতড়ে পালিয়ে যায়।  চোরাকারবারিরা  ইঞ্জিন চালিত ট্রলারে তাহিরপুরের পাটলাই নদীর নৌপথ ব্যবহার করে চোরাই চিনি অন্য উপজেলায় নিয়ে যাওয়ার পথে প্রায় ১৮ বস্তা চিনি জব্দ করা হয়। যার বাজার মুল্য আনুমানিক ৫০ হাজার টাকা।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজিম উদ্দীন চোরাই চিনি জব্দের বিষয়টি নিশ্চিত করে বলেন গোপন সংবাদের ভিত্তিতে চোরাই চিনির চালান জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এলএইচ



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা