দোয়ারাবাজারে সুরমা নদীতে নৌকাডুবি নারীসহ নি খোঁ জ ৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

দোয়ারাবাজারে সুরমা নদীতে নৌকাডুবি নারীসহ নি খোঁ জ ৩

মো. আলাউদ্দিন, দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৭/২০২৪ ১২:৪০:০০ অপরাহ্ন

দোয়ারাবাজারে সুরমা নদীতে নৌকাডুবি নারীসহ নি খোঁ জ ৩

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুরমা নদীতে প্রচন্ড স্রোতের কবলে নৌকাডুবে নারী ও শিশুসহ ৩জন নিখোঁজ রয়েছে।জীবিত উদ্ধার করা হয়েছে ৪ জনকে।  মঙ্গলবার সকালে উপজেলা সদরের আজমপুর খেয়াঘাট সংলগ্ন সুরমা নদীতে এ মর্মান্তিক নৌকাডুবির ঘটনা ঘটে। নিখোঁজ তিনজনের মধ্যে উপজেলার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামের মানসিক প্রতিবন্ধী জোছনা বেগমের শিশু সন্তানসহ ৪জনকে উদ্ধার করা হলেও তিনিসহ (রিপোর্ট লেখা পর্যন্ত) এখনো নিখোঁজ রয়েছেন ৩জন। নিখোঁজের স্বজনদের মধ্যে এখন শোকের মাতম চলছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ১০ টার দিকে হাত নৌকায় আজমপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা নারী ও শিশুসহ ৭ জন আজমপুর খেয়াঘাট সংলগ্ন সুরমা নদী পার হতে গিয়ে প্রচন্ড স্রোতের কবলে পড়ে নৌকাডুবিতে নিখোঁজ হন। তাৎক্ষণিক দোয়ারাবাজার থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে শিশুসহ ৪জনকে উদ্ধার করা হলেও মানুসিক প্রতিবন্ধী জোছনা বেগম (৩৫), গুলো বিবি (৭৫) ও এক বছরের ১ শিশু নিখোঁজ রয়েছে। 

দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান জানিয়েছেন, নৌকাডুবিতে এখনো ৩জন নিখোঁজ রয়েছেন, শিশুসহ জীবিত ৪জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।  


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা