শাল্লায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

শাল্লায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

শাল্লা প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৭/২০২৪ ০৩:০৭:৩৯ পূর্বাহ্ন

শাল্লায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ছবি: নিজস্ব


কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সুনামগঞ্জের শাল্লা উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার  (৪ জুলাই) এ সব বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. অবনী মোহন দাস। 

প্রণোদনা কর্মসূচিতে উপজেলার ৪টি ইউনিয়নের ৪০০ কৃষককে রোপা আমন ধানের বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি  করে দেওয়া হয়। এছাড়াও ৩০ জনে একটি গ্রুপ করে প্রত্যেকটি গ্রুপে একটি করে এলপিএল সেচ পাম্প দেয়া হয়।

শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলা উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. অবনী মোহন দাস। আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সৈকত জামিল, বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু প্রমুখ।


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা