কমলগঞ্জে ভারতীয় ফেন্সিডিল উ দ্ধা র
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

কমলগঞ্জে ভারতীয় ফেন্সিডিল উ দ্ধা র

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৭/২০২৪ ০৮:৫৮:২২ পূর্বাহ্ন

কমলগঞ্জে ভারতীয় ফেন্সিডিল উ দ্ধা র

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চাতলাপুর সড়কে কানিহাটি ব্রিজের উপর থেকে এক ব্যক্তিকে ফেন্সিডিলসহ আটকের চেষ্টা করলে ফেন্সিডিল বহনকারী লোকটি পালিয়ে যায়। পরে রাস্তার উপর থেকে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ জুলাই) রাত ১১ টায় শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা ফেন্সিডিল উদ্ধার করে।

জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান পরিচালনা করে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিত টের পেয়ে মাদক ব্যবসায়ী জালাল মিয়া পালিয়ে যায়। সে কুলাউড়া উপজেলার শরিফপুর ইউনিয়নের ইটারঘাট এলাকার আবুল কালামের ছেলে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামিম আকনজি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘একজন মাদক ব্যবসায়ী ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল বিক্রি করার জন্য শমশেরনগর নিয়ে আসার পথে আমাদের উপস্থিত টের পেয়ে ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়।

পরে রাস্তার উপর থেকে ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করি। ফেন্সিডিল বহনকারী লোকটিকে ধরার জন্য পিছু ধাওয়া করেও তাকে ধরা সম্ভব হয়নি।

তিনি বলেন, এ ঘটনায় জালাল মিয়ার বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক বাজার দর ৪০ হাজার টাকা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা