মানুষের কল্যাণে নিঃশ্বার্থভাবে কাজ করতে চাই: খোকন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

মানুষের কল্যাণে নিঃশ্বার্থভাবে কাজ করতে চাই: খোকন

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৭/২০২৪ ০৯:২০:২৯ পূর্বাহ্ন

মানুষের কল্যাণে নিঃশ্বার্থভাবে কাজ করতে চাই: খোকন

ছবি : নিজস্ব


তাহিরপুর উপজেলার ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন বলেছেন, হাওরাঞ্চলের অসহায় মানুষদের জন্য নিঃশার্থভাবে কাজ করতে চাই আজীবন। অতিতে যে কোন দুর্যোগ মোকাবেলায় সাধারণ মানুষের পাশে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থাকব। অকাল বন্যা আর পাহাড়ি ঢলে হাওরাঞ্চলের মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে।

তিনি বলেন হাওরাঞ্চলে  অসহায় মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। UCB ব্যাংক এর সহায়তায় বস্ত্র বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তাহিরপুর উপজেলার ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন। 

শুক্রবার বেলা ১২ টায়  সুনামগঞ্জ এক আসনের সাবেক সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আমৃত্যু জেলা আওয়ামী লীগের সভাপতি মরহুম আব্দুজ জহুর সাহেবের গ্রামের বাড়িতে ইউসিভি( UCB)ব্যাংক  এর সহায়তায় অসহায় মানুষের মাঝে এসকল বস্ত্র বিতরণ করা হয়। 

বস্ত্র বিতরণকালে অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী শাহীন মিয়া,কাউচার আহম্মেদ, জাহাঙ্গীর আলম আমিনুল ইসলাম, বাবুল মিয়া সহ অন্যান্ন নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা