দোয়ারাবাজারে দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় চিনি ও সুপারি উ.দ্ধা.র
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

দোয়ারাবাজারে দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় চিনি ও সুপারি উ.দ্ধা.র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৭/২০২৪ ১১:০৫:৪৫ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় চিনি ও সুপারি উ.দ্ধা.র

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের দোয়ারাবাজারে দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় চিনি ও দেশীয় সুপারি উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর থেকে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ভারতীয় চিনি ও দেশীয় সুপারি উদ্ধার করা হয়।

জানা যায়, সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতীয় চিনি ও সুপারি আমদানি করা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ট্রাস্কফোর্স। অভিযানে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালীপাড়া, বাংলাবাজার, বড়খাল, কলাউড়া গ্রাম থেকে ১৪শ ৯৫ ভারতীয় চিনি ও ১১০ বস্তা বাংলাদেশী সুপারি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকারও বেশী।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার নেহের নিগার তনু। এসময় দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান, বাংলাবাজার সীমান্ত ফাঁড়ির বিজিবি'র কোম্পানি কমান্ডার আনোয়ারসহ বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু জানান, সীমান্তে চোরাচালান বন্ধে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা