শান্তিগঞ্জে অর্থনৈতিক শুমারির লিস্টিং কার্যক্রমের উদ্বোধন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

শান্তিগঞ্জে অর্থনৈতিক শুমারির লিস্টিং কার্যক্রমের উদ্বোধন

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৭/২০২৪ ০৫:৫৮:১৯ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে অর্থনৈতিক শুমারির লিস্টিং কার্যক্রমের উদ্বোধন

ছবি : নিজস্ব


সুনামগগঞ্জের শান্তিগঞ্জ ও জগন্নাথপুরে অর্থনৈতিক শুমারি ২০২৪ এর  লিস্টিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার(৭ জুলাই) সকালে লিস্টিং কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সাবেক পরিকল্পনামন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এম এ মান্নান এমপি।

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা শুমারি সমন্বয়কারী-০১ ও উপপরিচালক(ভারপ্রাপ্ত) কামাল উদ্দিন, জেলা শুমারি সমন্বয়কারী -০২  মিন্টু সরকার, উপজেলা শুমারি সমন্বয়কারী ও পরিসংখ্যান কর্মকর্তা মো. মাসুদ সরকার, জোনাল অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী, জেএসএ সৌরভ দাশ ও সংশ্লিষ্ট গননা এলাকার আইটি সুপারভাইজার ও তালিকাকারী প্রমুখ৷

উল্লেখ্য, সারাদেশের ন্যায় ৭ জুলাই হতে ২৭ জুলাই পর্যন্ত চলমান অর্থনৈতিক শুমারি ২০২৪ এর লিস্টিং কার্যক্রম শান্তিগঞ্জ উপজেলায় মোট ৭১ জন তালিকাকারী প্রতিটি খানা ও প্রতিষ্ঠানে বাস্তবায়ন করবেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা