ছাতকে অবৈধ ড্রেজারে বালু উত্তোলনের প্র তি বা দে মানববন্ধন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

ছাতকে অবৈধ ড্রেজারে বালু উত্তোলনের প্র তি বা দে মানববন্ধন

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৭/২০২৪ ০৬:১৮:৫১ পূর্বাহ্ন

ছাতকে অবৈধ ড্রেজারে বালু উত্তোলনের প্র তি বা দে মানববন্ধন

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের ছাতকের ইসলামপুর ইউনিয়নের জামুরা, ইসলামপুর ও গোয়ালগাঁও গ্রামের সম্মুখে পিয়ান নদীতে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে বিক্ষুদ্ধ হয়ে উঠেছেন স্থানীয় জনতা। এখানে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় ইসলামপুর-জামুরা সড়কসহ তিনটি গ্রাম, গোয়ালগাঁও প্রাইমারী স্কুল ও নির্মানাধীন গোয়ালগাঁও-আমবাড়ী সেতু হুমকির মুখে রয়েছে।

শনিবার বিকেলে জামুরা এলাকার পিয়ান নদীর তীরে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ‘গ্রাম বাচাঁও, ড্রেজার হঠাও, সড়ক বাচাঁও’ এই স্লোগানে পিয়ান নদীর তীরে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অংশ গ্রহন করেন।

ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেলের সভাপতিত্বে উক্ত মানববন্ধন কর্মসচী চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক সামছুজ্জামান রাজা, ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া, ইউপি সদস্য ছালিক মিয়া, বাহার উদ্দিন, সিরাজ মিয়া, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আরব আলী, বিশিষ্ট ব্যবসায়ী হাজী নজরুল ইসলাম, ইসলামপুর জামে মসজিদের মোতায়াল্লি হাজী লুলু মিয়া, রফিক মিয়া প্রমূখ।

উক্ত মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ছাতক ও সিলেটে কোম্পানীগঞ্জ উপজেলার সীমানার মধ্য দিয়ে প্রবাহিত গোয়ালগাঁও, ইসলামপুর ও রাজেন্দ্রপুর মৌজায় অবস্থিত পিয়ান নদী। এখানে ড্রেজার মেশিনে বালু উত্তোলনের ফলে জামুড়া সড়ক, শেরপুর মৌজার চাটিবহর গ্রামের নদী তীরবর্তী এলাকা কৃষি জমি ভাঙ্গনের মুখে। পিয়ান নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনকারী স্থানীয় কতিপয় স্বার্থন্বেষেী মহলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন বক্তারা। দ্রুত সময়ের মধ্যে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন বন্ধ না করলে এলাকাবাসী জনসাধারনকে নিয়ে বৃহত্তম কঠোর কর্মসূচী ঘোষনা করার হুসিয়ারী দিয়েছেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা