সিলিংফ্যানে ঝুলছিল জগন্নাথপুরের তানজিদ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

সিলিংফ্যানে ঝুলছিল জগন্নাথপুরের তানজিদ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৭/২০২৪ ০৯:৩৬:৫৫ পূর্বাহ্ন

সিলিংফ্যানে ঝুলছিল জগন্নাথপুরের তানজিদ

ফাইল ছবি


সুনামগঞ্জের জগন্নাথপুরে আব্দুল আলিম তানজিদ (১৭) নামের এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ জুলাই) উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বেরি গ্রামে এ ঘটনা ঘটে।

তানজিদ জগন্নাথপুর পৌরসভার বলবল এলাকার মধু মিয়ার ছেলে। সে এ বছর এসএসসি পরীক্ষায় পাস করে কলেজ ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল।

পুলিশ জানান, ওই তরুণ বেরি গ্রামে তার নানা মতিবুর রহমানের বাড়িতে থাকত। প্রতিদিনের ন্যায় গতকাল রোববার রাতে পরিবারের সবার সাথে খাওয়া-দাওয়া শেষ করে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে যায়। পরদিন সোমবার সকাল ৯টার দিকে তানজিদের নানা তার কক্ষের দরজা খোলে তাকে সিলিং ফ্যানের সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় তানজিদ বাবা মধু মিয়া থানায় অপমৃত্যু মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা