আবেদ আলী আমার গাড়িচালক ছিলেন না: ড. সাদিক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

আবেদ আলী আমার গাড়িচালক ছিলেন না: ড. সাদিক

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ০৯/০৭/২০২৪ ১১:২৪:৩৮ পূর্বাহ্ন

আবেদ আলী আমার গাড়িচালক ছিলেন না: ড. সাদিক

ফাইল ছবি


সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিক জানিয়েছেন, প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার ঘটনায় গ্রেপ্তার সৈয়দ আবেদ আলী তার গাড়িচালক ছিলেন না। তিনি পিএসসির চেয়ারম্যান হিসেবে যোগদানের অনেক আগেই আবেদ আলী চাকরিচ্যুত হন। আবেদ আলীর সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই।

পিএসসির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীসহ প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার ঘটনায় ১৭ ব্যক্তি গ্রেপ্তারের বিষয়টি নিয়ে মঙ্গলবার (৯ জুলাই) সাংবাদিকদের কাছে বক্তব্য দেন তিনি। সেখানে তিনি পিএসসির সাবেক চেয়ারম্যানদের প্রসঙ্গ তুলে ধরেন এবং তারা দায় এড়াতে পারেন না বলে মন্তব্য করন।

এ বিষয়ে জানতে পিএসসির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিকের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‌‘সাবেক চেয়ারম্যান বলতে সদ্য সাবেক চেয়ারম্যান বিষয়টি কিন্তু এমন নয়। তিনি (আবেদ আলী) নিজেও কিন্তু বলেছেন তিনি ১৫ বছর আগে চাকরিচ্যুত হয়েছেন। তার মানে আমি চেয়ারম্যান হওয়ার অনেক আগেই তিনি চাকরিচ্যুত হন। আমি পিএসসিতে চেয়ারম্যান হিসেবে যোগদান করি ২০১৬ সালে।’

মোহাম্মদ সাদিক আরও বলেন, ‘আমার সময়কালে আমি কোনো অনিয়ম হতে দেইনি। আমি জীবন দিয়ে চেষ্টা করেছি, সাংবিধানিক এই প্রতিষ্ঠানের মান অক্ষুণ্ন রাখতে। আমার পরিবারের অনেক সদস্য পরীক্ষা দিয়ে ফেল করেছে। আমার এত বড়লোক ড্রাইভার ছিল না। আমার ড্রাইভার ছিলেন আবু বক্কর সিদ্দিক, তারপর শহীদ নামের একজন বয়স্ক লোক। আরও বেশ কয়েকজন আমার গাড়ি চালিয়েছেন। আবেদ আলী আমার ড্রাইভার ছিলেন না।’

পিএসসির চেয়ারম্যান হিসেবে থাকাকালে মোহাম্মদ সাদিকের ব্যক্তিগত সচিব (পিএস) ছিলেন মো. জাহাঙ্গীর আলম। বর্তমানে তিনি কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব। মঙ্গলবার সন্ধ্যায় মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘সাদিক স্যার যোগদানের আগেই আবেদ আলী চাকরিচ্যুত হন। সাদিক স্যারের গাড়িচালক ছিলেন আবু বকর সিদ্দিক নামে একজন।’

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা