ছাতকে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে আটক ৬ জন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

ছাতকে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে আটক ৬ জন

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৭/২০২৪ ০৫:২৩:৩২ পূর্বাহ্ন

ছাতকে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে আটক ৬ জন

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের ছাতকে সোনাইও বাইরং নদী থেকে অবৈধভাবে অনুমতি  ছাড়া বালু উত্তোলনের সময় ৬ জনকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার বিকা‌লে উপ‌জেলার ইসলামপুর ইউনিয়‌নের সোনাই নদী ও বাইরং নদী থেকে বালু উত্তোলন করে  নৌকায় ভর্তি করার সময় ওই ৬ জনকে আটক করেছে নৌ-পু‌লিশ। 

আটককৃতরা হ‌লেন,উপ‌জেলার ইসলামপুর ইউনিয়নের  বৈশাকান্দি - বাহাদুরপুর গ্রা‌মের সুনাম উদ্দিনের ছেলে ফজর আলী (২৩) ফিরোজ মিয়ার ছে‌লে লায়েছ মিয়া (২০),লায়েছ গাজীর ছেলে হেকিম গাজী (২৪),হযরত আলীর ছে‌লে দিদার আলী (২০), সিরাজ মিয়ার ছে‌লে রুবেল মিয়া(২৮)ও মোস্তফা মিয়ার ছে‌লে ইব্রাহীম আলী (৪০)। 

সরকারি কোন অনুমতিতে বা লিজ ছাড়াই সোনাই নদী   ও বাইরং নদী থেকে অবৈধভাবে সরকারি সম্পদ বালু   উত্তোলন করার খবর পেয়ে নৌ-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে তাদেরকে আটক করেছে। 

ছাতক নৌ-পুলিশের ইনচার্জ আনোয়ার হোসেন জানান, নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করার অপরাধে ৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে। এদের  বিরুদ্ধে থানায় মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দা‌য়েরের প্রস্ত‌তি চল‌ছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা