হাওরে গোসলে নেমে শেষ হলো বউ-শাশুড়ির জীবন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

হাওরে গোসলে নেমে শেষ হলো বউ-শাশুড়ির জীবন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৭/২০২৪ ০৭:১১:২৩ পূর্বাহ্ন

হাওরে গোসলে নেমে শেষ হলো বউ-শাশুড়ির জীবন

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের ধর্মপাশায় হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে শাশুড়ি ও অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুলাই) দুপুর দুইটার দিকে উপজেলার মুগরাইন হাওরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের জানিয়ারচর গ্রামের রেজিয়া আক্তার ও তার ছেলের বউ পিপাসা আক্তার (২১)। তারা সম্পর্কে বউ-শাশুড়ি হয়।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর ২টার দিকে রেজিয়া ও তার পুত্রবধূ পিপাসা আক্তার বাড়ির পেছনে মুগরাইন হাওরের পানিতে গোসল করতে যান। গোসল করতে গিয়ে রেজিয়া আক্তার পা পিছলে হাওরের পানিতে পড়ে স্রোতে ভেসে যায়। এ সময় শাশুড়িকে উদ্ধারের চেষ্টা করেন ৬ মাসের অন্তঃসত্ত্বা পুত্রবধূ পিপাসা আক্তার। তখন পিপাসাও স্রোতে ভেসে যায়। পরে পরিবারের লোকজন খোঁজ পেয়ে স্থানীয়দের সহায়তায় জাল দিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা। তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা