রাজনগরে পন্ডিতনগর সড়কে ইট সলিংয়ের কাজ শুরু
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

রাজনগরে পন্ডিতনগর সড়কে ইট সলিংয়ের কাজ শুরু

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৭/২০২৪ ১১:০২:০৪ পূর্বাহ্ন

রাজনগরে পন্ডিতনগর সড়কে ইট সলিংয়ের কাজ শুরু

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৬নং টেংরা ইউনিয়ন এর পন্ডিতনগর কবির মিয়া লন্ডনী এর বাড়ির সামনা হতে আরজান মিয়ার বাড়ির সামনা লাড্ডুর উঠনি পর্যন্ত সড়কে কাবিটা ইট সলিংয়ের কাজ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১১টায়  প্রধানমন্ত্রী শেখ হাসিনার “গ্রাম হবে শহর” এই স্লোগানকে সামনে রেখে নির্বাচনী এলাকাভিত্তিক সংসদ সদস্যের অনুকুলে ৪র্থ পর্যায়ের উন্নয়ন খাতে গ্রামীণ অবকাঠামো নির্মাণ/সংস্কার কাবিটা কর্মসূচির আওতায় গৃহীত প্রকল্পের আওতায় বিশেষ মোনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে শুভ সুচনা করেন প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি শেখ নজরুল ইসলাম।

এসময় স্থানীয় মসজিদের ইমাম মাওলানা সাহেদ আলী, লতিফ মিয়া, খালিছ মিয়া, সুনা মিয়া, এনাম আলী, মজাই মিয়া, শফিক মিয়া, জিতু মিয়া, ধেনু মিয়া, ফারুক মিয়া, জাপান মিয়া, ইসলাম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

৬নং টেংরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু খান মায়ের চিকিৎসাজনিত কারণে ঢাকায় অবস্থান করায় এই কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পেরে দুঃখ প্রকাশ করেছেন।

কাজটি বাস্তবায়নের জন্য বিশেষ অবদান রাখায় যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা কবির মিয়া ও মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে এলাকাবাসী।


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা