গরিবের ডাক্তার খ্যাত বীর মুক্তিযোদ্ধা মো: হাফিজুর রহমান চৌধুরী আর নেই
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

গরিবের ডাক্তার খ্যাত বীর মুক্তিযোদ্ধা মো: হাফিজুর রহমান চৌধুরী আর নেই

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৭/২০২৪ ০৫:২৮:১১ পূর্বাহ্ন

গরিবের ডাক্তার খ্যাত বীর মুক্তিযোদ্ধা মো: হাফিজুর রহমান চৌধুরী আর নেই

ফাইল ছবি


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব ইনচার্জ মো: সাইদুর রহমান চৌধুরীর পিতা, কুলাউড়া রেলওয়ে হাসপাতালের অবসরপ্রাপ্ত গরিবের ডাক্তার খ্যাত চিকিৎসক, বীর মুক্তিযোদ্ধা মো: হাফিজুর রহমান চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। 

রোববার ( ১৪ জুলাই ) সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এর আগে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ১০ জুলাই সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। রোববার বেলা ৩ টায় কুলাউড়া রেলওয়ে ঈদগাহ মাঠে ১ম জানাজার নামাজের পর তাদের নিজ গ্রাম হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার শিবগঞ্জ বাজারে  বিকেল সাড়ে ৫ টায় ২য় জানাযার পর রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। হাফিজুর রহমান অবসর জীবনে কুলাউড়া দক্ষিণ বাজারে ‘মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের শাফি ফার্মেসিতে রোগীদের ফ্রি চিকিৎসা সেবা দিতেন । এজন্যই অনেকেই তাকে গরীবের ডাক্তার বলে সম্বোধন করতেন।

বীর মুক্তিযোদ্ধা মো: হাফিজুর রহমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল, সাবেক এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ  ও এম এম শাহীন, কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান  অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফেরদৌস আক্তার, ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ গিলমান, টিবিএফ সভাপতি মইনুল ইসলাম শামিম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারন সম্পাদক এম. আতিকুর রহমান আখই, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: মছব্বির আলী, স্বদেশমেইল সম্পাদক নজরুল ইসলাম খান, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল, সহ সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মামুন প্রমুখ।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা