কুলাউড়ায় পল্লী বিদ্যুতের লোডশেডিং কমালেন সুলতান মনসুর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৪৭ AM

কুলাউড়ায় পল্লী বিদ্যুতের লোডশেডিং কমালেন সুলতান মনসুর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৬/২০২৩ ০৪:৪২:৫৫ AM

কুলাউড়ায় পল্লী বিদ্যুতের লোডশেডিং কমালেন সুলতান মনসুর

সুলতান মনসুর


দেশব্যাপি তীব্র দাবদাহ চলছে। দফায় দফায় বিদ্যুৎ থাকছে না বাসা-বাড়ি, অফিস আদালত ও ব্যবসা প্রতিষ্ঠানসহ সর্বত্র।

এমন পরিস্থিতিতে গত ৫ জুন বিদ্যুতের অসহনীয় লোডশেডিংয়ের ভোগান্তি থেকে কুলাউড়াবাসীকে রক্ষা করতে উদ্যোগ নেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপি।

তিনি জাতীয় গ্রিডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলীর সঙ্গে কথা বলে কুলাউড়াবাসীর স্বার্থে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দিতে অনুরোধ জানান।

এমপির অনুরোধের পরই কুলাউড়ায় বিদ্যুতের ঘাটতি পূরণ করতে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন তারা। সুলতান মনসুরের উদ্যোগের ফলে ৬ জুন থেকে কুলাউড়ায় বাড়ে বিদ্যুতের সরবরাহ। লোডশেডিংও কমেছে বলে জানান পিডিবির গ্রাহকরা। এবার পল্লী বিদ্যুতের গ্রাহকদের লোডশেডিং দুর্ভোগের কথা জানতে পেরে জাতীয় গ্রিড ও পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে কুলাউড়ায় পল্লী বিদ্যুৎকে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহের অনুরোধ জানান তিনি।

অনুরোধের পর শুক্রবার (৯ জুন) বিকেল থেকে কুলাউড়া পল্লী বিদ্যুৎ সমিতিকে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ফলে কমেছে লোডশেডিং।

সুলতান মনসুর জানান, ইউপি চেয়ারম্যান, পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও গ্রাহকরা ঘনঘন লোডশেডিংয়ের বিষয়টি তাকে জানান। পরে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা পল্লী বিদ্যুতের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ দিতে অনুরোধ করেন বলে তিনি জানান। এর আগে, গত ৫ জুন পিডিবিকেও চাহিদা অনুযায়ী বিদ্যুৎ দিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন বলে জানান সুলতান মনসুর।

এ ব্যাপারে কুলাউড়া পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম এম নাজমুল হক তারেক বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কুলাউড়া পল্লী বিদ্যুৎকে গত শুক্রবার থেকে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ দেওয়ায় পল্লী বিদ্যুতের গ্রাহকরা লোডশেডিংমুক্ত হয়েছেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী