তাহিরপুরে সাধারণ মানুষকে জি*ম্মি করে চা দাঁ বা জি র অ*ভিযোগে মানববন্ধন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

তাহিরপুরে সাধারণ মানুষকে জি*ম্মি করে চা দাঁ বা জি র অ*ভিযোগে মানববন্ধন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬/০৭/২০২৪ ১২:০৩:০৬ অপরাহ্ন

তাহিরপুরে সাধারণ মানুষকে জি*ম্মি করে চা দাঁ বা জি র অ*ভিযোগে মানববন্ধন

ছবি : নিজস্ব


দীর্ঘদিন ধরে সুনামগঞ্জের তাহিরপুরে সাধারণ মানুষকে হয়রানি,ভয়ভীতি দেখানো ও চাদাঁবাজির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুলাই) বিকেলে তাহিরপুর সদর উপজেলার বাজারে তাহিরপুরবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টা ব্যাপী মানববন্ধন বিক্ষোভ মিছিল করে মানববন্ধনে অংশ নেয়া সাধারণ মানুষ। মানববন্ধনে বক্তারা বলেন, হাবিব সারোয়ার আজাদ তাহিরপুর উপজেলার ৬টি স্পটে চাঁদাবাজি করে।

তাহিরপুর সীমান্তের ভারতীয় চোরাই চিনি, কয়লা,চিনি,মাদক,যাদুকাটা নদীর পাড় কেটে বালি উত্তোলন করা, গাঁজা ইয়াবার ব্যবসায়ীসহ বিভিন্ন ভারতীয় পণ্য চোরাচালানের গডফাদার এই হাবিব সারোয়ার আজাদ।

আজাদ সীমান্তের কালো ব্যাবসায়ীদের দ্বারা একটি সন্ত্রাসী ও চাঁদাবাজ বাহিনী গড়ে সীমান্ত এলাকার কালো ব্যবসার বিভিন্ন পয়েন্টসহ এলাকায় প্রভাব বিস্তার করে চোরাচালান ও মাদক ব্যবসার নিয়ন্ত্রন করতে শুরু করে গত ১৫ বছর যাবৎ।

সাধারন মানুষ তার এসব কালোবাজারি ব্যবসা ও অপকর্ম জানা স্বত্তেও ভয়ে মুখ খুলতে চায় না।  সব মাদক ব্যবসা ও ভারতীয় কয়লা ও চিনির চোরাচালান করে গত কয়েক বছরে আজাদ কোটি কোটি টাকার মালিক বনে গেছে।

এ ছাড়াও হাবিব সারোয়ার আজাদ নিজেকে সাংবাদিক ও র‌্যাব,পুলিশ,বিজিবির সোর্স পরিচয় দিয়ে তার একান্ত সহযোগীদের নিয়ে সীমান্ত এলাকা দিয়ে মাদকদ্রব্য পাচাঁর করাসহ চাঁদাবাজি করতে গিয়ে দফায় দফায় গণধৌলাইয়ের শিকার হয়েছে।

তার বিরুদ্ধে আদালতে ও থানায় চাঁদাবাজি ও চোরাচালান ও শিশু বলৎকারসহ একাধিক মামলা রয়েছে।তাহিরপুর সার্কেল এসপি নাসিম উদ্দিন কথিত সাংবাদিক আজাদকে সহযোগিতা করছেন বলে অভিযোগ রয়েছে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাবলু দাস,আজহারুল ইসলাম,রিয়াদ হাসান,সাকিল মিয়া,জসিম উদ্দিন প্রমুখ।

তাহিরপুর বাজারের ব্যবসায়ী আব্দুল হক ব্যবসায়ী আব্দুল হক জানান,হাবিব সারোয়ার আজাদ প্রশাসনের নাম ভাংগিয়ে ওপেন চাঁদাবাজি ও মাদকের ব্যবসা করছে,তার কারণে এলাকার ছোট বড় সকলেই অতিষ্ট,আমরা তার দৃষ্ঠান্ত মূলক শাস্তি দাবী করছি।

জানা যায়, তাহিরপুর উপজেলার বিন্নাকুলি বাজারে ইয়াবা বিক্রি করার সময় হাবিব সারোয়ার আজাদের ভাতিজা জুবায়ের শাহকে ৫শ পিছ ইয়াবাসহ র‌্যাব আটক করে জেলহাজতে পাঠায় পুলিশ।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা