ছবি: সংগৃহীত
চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বিজিবি। বাংলাদেশ বার্ডার গার্ডের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
কোটা সংস্কারসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করেছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকেও রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ অনেক সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন তারা। আন্দোলনে আইন-শৃঙ্খলাবাহিনীর সঙ্গে বিভিন্ন স্থানে তাদের সংঘর্ষ হয়েছে। চট্টগ্রামে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষে দুইজন এবং রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে।
জৈন্তা বার্তা / টিটু




