মধ্যনগরে জেলেদের উপর হা ম লা র প্র তি বা দে মানববন্ধন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

মধ্যনগরে জেলেদের উপর হা ম লা র প্র তি বা দে মানববন্ধন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৭/২০২৪ ০৫:৫৪:৪২ পূর্বাহ্ন

মধ্যনগরে জেলেদের উপর হা ম লা র প্র তি বা দে মানববন্ধন

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের মধ্যনগরে বাড়ির সামনের হাওরে মাছ ধরতে গিয়ে সোমেশ্বরী পিছগাং জলমহালের পাহারাদার বাহিনীর হামলায় দুই জেলে আহত হওয়ার প্রতিবাদে ও হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের মধ্যনগর বাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় জেলেরা। মানববন্ধনে ৬ টি গ্রামের শতাধিক জেলে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী জেলেরা জানান, গত মঙ্গলবার বিকেল ৫ টার দিকে উপজেলার চামরদানী ইউনিয়নের চামরদানী গ্রামের দুই জেলে আবুল হোসনের ছেলে খাইরুল মিয়া (৪০) ও মেন্দু মিয়ার ছেলে নুরজামাল (৩৫) বাড়ির সামনের হাওরে মাছ ধরতে যান। মাছ ধরার কারনে হঠাৎ করেই ওই দুই জেলেকে ঘেরাও করে হামলা চালায় সোমেশ্বরী পিছগাং জলমহালের পাহারাদার বাহিনী। এতে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করায় রক্তাক্ত হয়ে পড়ে জেলে খাইরুল ও নুরজামাল।পরে ওই দুই জেলের চিৎকার শুনে গ্রামের লোকজন এসে জলমহালের পাহারাদার বাহিনীর কবল থেকে তাঁদের উদ্ধার করে। চিকিৎসার জন্য জেলেদের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এঘটনায় হামলার শিকার জেলে খাইরুলের বড়ভাই মো. আব্দুল করিম মধ্যনগর থানায় বাদী হয়ে ৭ জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে আসামিরা হলেন সোমেশ্বরী পিছগাং জলমহালের পাহারাদার বাহিনীর প্রধান সৈয়দ আলী (৪০),পাহারাদার মো. লিটন মিয়া (৩৫),হিরণ মিয়া (৩০),শহীদুল মিয়া (৩৯),শাহ আলম (৩৯),জুয়েল (৪৫) ও জলমহালের ইজারাদার মোবারক হোসেন (৫২)।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোহাম্মদ এমরান হোসেন বলেন, এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা