সুনামগঞ্জে কিশোর গ্যাং ও কিশোর অ প রা ধ প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

সুনামগঞ্জে কিশোর গ্যাং ও কিশোর অ প রা ধ প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭/০৭/২০২৪ ০৬:৫০:০৬ পূর্বাহ্ন

সুনামগঞ্জে  কিশোর গ্যাং ও কিশোর অ প রা ধ প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা

ছবি : নিজস্ব


সুনামগঞ্জে কিশোর গ্যাং ও কিশোর অপরাধ প্রতিরোধ বিষয়ে করণীয় শীর্ষক' আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ( ১৭ জুলাই ) দুপুরে কেরানীগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

কেরানীগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি ফজিলাতুন্নেছা খুখুর সভাপতিত্বে ও হাউস এর নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ( ওসি ) খালেদ চৌধুরী।


এসময় কেরানীগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক সৈয়দা শামীমা সুলতানার সঞ্চালনায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সেলিনা আবেদীন,  বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুম হেলাল, রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি জসিম উদ্দিন, হাওর বাঁচাও আন্দোলনের নেতা এ কে কুদরত পাশা, অনির্বান মহিলা সংঘের সভাপতি শিল্পী বেগম, সৃষ্টি যুব জাগরণ সংস্থার সভাপতি তৃস্না আক্তার রুশনা, রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদনূর আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোয়ার চৌধুরী, সাংবাদিক কর্ণ বাবু দাস প্রমূখ।

এসময় বক্তারা বলেন, সুনামগঞ্জে কিশোর গ্যাং দের তৎপরতা কম থাকলেও কিশোর অপরাধ রয়েছে।  সীমান্ত এলাকায় অবাদে চোরাচালান ও মাদকদ্রব্য আসায় কিশোর অপরাধ বৃদ্ধি পাচ্ছে। উঠতি বয়সী তরুণ রা নিজেদের আধিপত্য বিস্তার করতে সংঘবদ্ধভাবে কিশোর গ্যাং গড়ে তুলে। পরবর্তীতে তারা অপরাধ মূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এছাড়া সমাজে  নিম্ন আয়ের পরিবার থেকে তরুণ রা শিক্ষা থেকে ঝড়ে পড়ায় কিশোর গ্যাং গড়ে উঠছে। মাদকের সহজলভ্যতা ও কিশোর গ্যাং গড়ে তুলতে সহযোগিতা করে। রাজনৈতিক ছত্রছায়ায় এরা অপরাধে জড়িয়ে যায়। 

তারা আরও বলেন, কিশোরদের অপরাধ থেকে বিরত রাখতে অভিভাবকদের সচেতন হতে হবে। স্কুল কলেজ ফাঁকি দিয়ে সন্তান কোথায় যায় না যায় এগুলো খবর রাখতে হবে। কোউ এধরণের কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে। এছাড়া কিশোর গ্যাং ও কিশোর অপরাধ প্রতিরোধে স্কুলে কলেজে সচেতনতা মূলক ক্যাম্পেইন করতে হবে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা