ছবি: নিজস্ব
কোটা সংস্কারের দাবিতে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ‘ব্যানারে আন্দোলনরত সাধারণ ছাত্র ছাত্রীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের দফায় দফায় হামলা, গুলিবর্ষণসহ হিংস্র আক্রমণে শহীদ শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুলাই) বাদ যোহর মৌলভীবাজার শহরের পশ্চিম বাজার জামে মসজিদের প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপি ও বিরোধীদলের নেতাকর্মীরা অংশ নেন।
এতে জেলা পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দর মধ্যে উপস্থিত ছিলেন – মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ফয়জুল করিম ময়ুন, সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মাতুক, সহ সভাপতি আশিক মোসাররফ, মো.হেলু মিয়া, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান শামীম আহমদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত,সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিউর রহমান, জেলা ওলামাদলের আহবায়ক মাওলানা আব্দুল হেকিম, কাজী আব্দুর রহিম, মৌলানা শামীম আহমেদ, জেলা ছাত্রদল নেতা সজীব আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জৈন্তা বার্তা / টিটু




