মৌলভীবাজারে জেলা জামায়াতের আমির গ্রে ফ তা র
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

মৌলভীবাজারে জেলা জামায়াতের আমির গ্রে ফ তা র

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৭/২০২৪ ১০:৫০:১০ পূর্বাহ্ন

মৌলভীবাজারে জেলা জামায়াতের আমির গ্রে ফ তা র

ফাইল ছবি


বাংলাদেশ জামায়াতে ইসলামীর মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৭ জুলাই) রাতে মৌলভীবাজার শহরের মুসলিম কোয়ার্টার এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

মৌলভীবাজার সদর থানার ওসি কে এম নজরুল জানান, দেশব্যাপী চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করছিল জামাতের নেতৃবৃন্দ তারা সম্প্রতি ভারতের সাথে বাংলাদেশ সরকারের বিভিন্ন চুক্তি বাতিলের দাবির অজুহাতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদের ক্ষতিসাধন করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য গোপন বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেলা জামাতের আমিরকে গ্রেফতার করা হয়। এঘটনায় আটককৃত ব্যক্তিসহ কয়েকজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে। বিকেলে গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান ও জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী বিবৃতিতে জানান, আমাদের সম্মানিত জেলা আমীরের বিরুদ্ধে কোন মামলা নেই। অথচ অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে গভীর রাতে নিজস্ব বাসা থেকে গ্রেফতার করে ভিত্তিহীন মামলা দেয়ার তীব্র নিন্দা জানান।


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে