শ্রীমঙ্গলে ট্রাকের সঙ্গে মুখোমুখি সং ঘ র্ষে মোটরসাইকেল চালক নি হ ত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

শ্রীমঙ্গলে ট্রাকের সঙ্গে মুখোমুখি সং ঘ র্ষে মোটরসাইকেল চালক নি হ ত

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৭/২০২৪ ০৮:০৮:১৯ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে ট্রাকের সঙ্গে মুখোমুখি সং ঘ র্ষে মোটরসাইকেল চালক নি হ ত

ফাইল ছবি


শ্রীমঙ্গলে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষে  রহমত আলী (৫৫) নামে এক মোটরসাইকেল চালক  নিহত হয়েছেন।

সোমবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল উত্তরসুর ভৈরবথলীর সামনে এ দুর্ঘটনা ঘটে ৷ নিহত রহমত আলী উপজেলার ভূনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল গ্রামের কাছুম আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর আড়াইটার দিকে নিহত রহমত মটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে শ্রীমঙ্গল আসছিলেন ৷ উত্তরসুর ভৈরবথলীর সামনে আসার পর রাস্তার উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয় ৷ ট্রাকের ধাক্কায় নিহত রহমত কয়েক ফুট দূরে গিয়ে পড়েন৷ পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ৷

শ্রীমঙ্গলের সাতগাঁও হাইওয়ে থানার এসআই বিপুল কুমার সিংহ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির মরদেহ হাইওয়ে পুলিশ উদ্ধার করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন চলছে এবং ঘাতক ট্রাকটি হাইওয়ে থানায় আটক আছে। গাড়ির চালক পলাতক রয়েছেন।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে