এনটিআরসিএ শিক্ষক নিয়োগের সুপারিশ এ সপ্তাহে
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

এনটিআরসিএ শিক্ষক নিয়োগের সুপারিশ এ সপ্তাহে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৮/২০২৪ ০৮:৪৭:০০ পূর্বাহ্ন

এনটিআরসিএ শিক্ষক নিয়োগের সুপারিশ এ সপ্তাহে

ছবি: সংগৃহীত


চলতি সপ্তাহে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ করা হবে বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কতর্ৃপক্ষের (এনটিআরসিএ) সচিব ওবায়দুর রহমান। বুধবার (৩১ জুলাই) বিকেলে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।


পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ কবে হতে পারে এমন প্রশ্নের জবাবে সচিব ওবায়দুর রহমান বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল জুলাই মাসের শেষে প্রার্থীদের নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করা। যেহেতু ভি-রোল ফরম পূরণ এখনো শেষ হয়নি, তাই এ মাসে সুপারিশ করা সম্ভব হচ্ছে না।
ভি-রোল ফরম পূরণ শেষ হওয়ার পরপরই আমরা চূড়ান্ত সুপারিশ করব। আশা করা যায়, আগস্টের প্রথম সপ্তাহে চূড়ান্ত সুপারিশ করা হবে।’ পঞ্চম গণবিজ্ঞপ্তির অনলাইন পুলিশ ভেরিফিকেশন ফরম (ভি-রোল) পূরণের সময় আর বাড়ানো হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রার্থীদের সুবিধার জন্য এর আগে একবার ভি-রোল পূরণের সময় বৃদ্ধি করেছি। আজ ভি-রোল পূরণের শেষ দিন।
এরপর আর এর মেয়াদ বাড়ানো হবে না। চাকরির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের আজকের মধ্যে ভি-রোল ফরম জমা দিতে হবে।’
জানা যায়, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পুলিশ/সিকিউরিটি ভেরিফিকেশনের জন্য প্রত্যেক প্রার্থীকে পুলিশ ভেরিফিকেশন ফরম (ভি-রোল) অনলাইনে পূরণ করে অবশ্যই অনলাইনে জমা দিতে হবে। 


টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে প্রত্যেক প্রার্থীর মুঠোফোনে ইতিমধ্যে খুদে বার্তার মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড জানিয়ে দেওয়া হয়েছে।
প্রার্থীদের কাছে পাঠানো ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ভি-রোল ফরম পূরণ করা যাবে অথবা এনটিআরসিএর ওয়েবসাইটের পঞ্চম গণবিজ্ঞপ্তি নামের সেবা বক্সের অনলাইন পুলিশ ভেরিফিকেশন লগইন মেন্যুতে ক্লিক করে ফরম পূরণ করা যাবে।
এনটিআরসিএর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশ ভেরিফিকেশন ফরম (ভি-রোল) হাতে হাতে, ডাকযোগে, কুরিয়ার সার্ভিসে কিংবা ই-মেইলে গ্রহণ করা হবে না। অনলাইন পুলিশ ভেরিফিকেশন ফরম (ভি-রোল) পূরণ নির্দেশিকা পঞ্চম গণবিজ্ঞপ্তি নামের সেবা বক্সে পাওয়া যাবে। ফরমটি নিভুর্লভাবে পূরণ করে অনলাইনে জমা দিতে হবে।
নির্ধারিত তারিখের মধ্যে অনলাইনে কোনো প্রার্থী ভি-রোল ফরম জমা না দিলে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না। বেসরকারি স্কুল, কলেজ ও মাদরায় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শিক্ষক হিসেবে নিয়োগ পেতে আবেদন করেছিলেন ২৩ হাজার ৭৩২ প্রার্থী। তাদের মধ্য থেকে প্রাথমিকভাবে ২২ হাজারের কিছু বেশি প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করেছে এনটিআরসিএ। 

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ: