কুলাউড়ায় বিএসএফের গু লি তে দুই বাংলাদেশি যুবক আ হ ত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

কুলাউড়ায় বিএসএফের গু লি তে দুই বাংলাদেশি যুবক আ হ ত

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৮/২০২৪ ১০:১৩:১২ পূর্বাহ্ন

কুলাউড়ায় বিএসএফের গু লি তে  দুই বাংলাদেশি যুবক আ হ ত

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে আলীনগর বিজিবি ক্যাম্প-সংলগ্ন সীমান্তবর্তী ১৮৪৬ নং পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত দুই যুবক কামরুল ইসলাম (২২) ও চান্দ আলীকে (৪০)কে  সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

জানাযায়, পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া গ্রামের ভারতের সীমান্তবর্তী ১৮৪৬ নং সীমানা পিলার এলাকায় গনকিয়া গ্রামের ঈদন আলীর ছেলে কামরুল ইসলাম ও শিকড়িয়া গ্রামের জব্বার আলীর ছেলে চান্দ আলী মহিষ চড়াচ্ছিলেন। এ সময় টহলরত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুলাউড়া সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক গুরুতর আহত কামরুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী হাসপাতালে স্থানান্তর করেন।

কুলাউড়া সরকারি হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. জাকির হোসেন জানান, কামরুল ইসলামের হাতে চারটি গুলি করা হয়েছে। চান্দ আলীর ডান পায়ে গুলি লেগেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে আলীনগর বিজিবি ক্যাম্পের কমান্ডার হরি জীবন জানান ঘটনা সর্ম্পকে তিনি অবগত নন । 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে