ফাইল ছবি
মৌলভীবাজারের জুড়ীতে কোটা আন্দোলন কর্মী ও ফেসবুক এক্টিভিস্ট ওসমান গণি (২২) নামে একজনকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার বেলা ৩টায় জুড়ী শহরের ভবানীগঞ্জ বাজারের নিউ মার্কেটে অবস্থিত পত্রিকা এজেন্সি সংবাদ বিতান থেকে তাকে আটক করা হয় বলে তার বাবা জুড়ীর সংবাদপত্র এজেন্ট এস এম আবুল কালাম আজাদ জানান। তবে ওসমানকে ধরে নেয়ার সঠিক কারণ তিনি বলতে পারেননি।
মৌলভীবাজার ডিবি পুলিশের ওসি মো. আশরাফ বলেন, ওসমান গণি বড়লেখা থানার একটি মামলার আসামী। তাকে আটক করে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।
ওসমান আটকের বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, তাকে নাশকতা মামলায় আটক করা হয়েছে।
জৈন্তা বার্তা / টিটু




