এইচএসসি পরীক্ষায় না বসার ঘোষণা দিয়ে বিবৃতি মৌলভীবাজারে শিক্ষার্থীদের
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

এইচএসসি পরীক্ষায় না বসার ঘোষণা দিয়ে বিবৃতি মৌলভীবাজারে শিক্ষার্থীদের

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৮/২০২৪ ১০:৩২:৩৪ পূর্বাহ্ন

এইচএসসি পরীক্ষায় না বসার ঘোষণা দিয়ে বিবৃতি মৌলভীবাজারে শিক্ষার্থীদের

ছবি: নিজস্ব


চলমান দেশে কোটা সংস্কারের দাবিতে অংশগ্রহণকারী গ্রেফতারকৃত এইচএসসি পরীক্ষার্থী ও অন্যান্যদের মুক্তি না দেওয়া হলে সিলেট বোর্ডে ২০২৪ ব্যাচের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে না বলে বিবৃতি দিয়েছে মৌলভীবাজারের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

বিবৃতি দেওয়া কলেজগুলোর মধ্যে হলো- মৌলভীবাজার সরকারি ও শাহ মোস্তফা কলেজ, টাউন কামিল মাদরাসা, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ, কুলাউড়া সরকারি কলেজ, শ্রীমঙ্গল সরকারি কলেজসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান।

বুধবার ৩১ জুলাই রাতে দেয়া এক বিবৃতিতে শিক্ষার্থীর জানান- ২০২৪ ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীরা এই মর্মে বিবৃতি দিচ্ছি যে, যতদিন পর্যন্ত না সকল অন্যায়ভাবে গ্রেফতারকৃত এইচএসসি পরীক্ষার্থী ও অন্যান্যদের মুক্তি দেয়া হয়, ততদিন পর্যন্ত কোন শিক্ষার্থী সিলেট বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে না।

শিক্ষার্থীরা আরও জানান- দেশে অন্যায়ভাবে শিক্ষার্থীদের উপর হামলা-মামলা ও হয়রানি করা হচ্ছে আমরা তাঁর অবসান চাই। এবং আমরা শিক্ষার্থীদের সকল দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের সাথেই থাকবো

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে